পবিত্র রমজান মাস আমাদের মাঝ থেকে চলে গেছে। যে মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে আরাধনা করেছেন। অনেকেই আছে রমজান মাস এলে রোজা রাখি; কিন্তু এর হুকুম-আহকাম তথা বিধানাবলি সম্পর্কে খুব একটা জানি না।
শিরোনাম
- বাস কাউন্টারে বই পড়বে অপেক্ষামান যাত্রীরা
- * * * *
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
- * * * *
- গাজীপুরে ভাওয়াল রিসোর্ট থেকে বিদেশি মদ জব্দ, আটক ৬
- * * * *
- ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর
- * * * *
- গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রির অভিযোগে গ্রেফতার ১
- * * * *
রমজানের রোজা
নামাজ ও জাকাতের পর রোজা অবশ্যপালনীয় বা ফরজ ইবাদত হিসেবে বিবেচিত। ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। মাহে রমজান ও রোজার মাসের গুরুত্বও মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আগের অনেক আসমানি কিতাব রমজানে নাজিল হওয়ায় এ মাসের মর্যাদা সহজেই অনুমেয়।
রমজানের রোজা ইসলামের অন্যতম স্তম্ভ ও বিধান। এটিকে আল্লাহ ঈমানদারদের জন্য ফরজ করেছেন। এই বিধানের অন্যতম লক্ষ্য হলো তাকওয়া বা আল্লাহভীতির গুণ অর্জন করা।